<?xml version="1.0" encoding="utf-8" standalone="yes"?>
<oembed>
	<type>rich</type>
	<version>1.0</version>
	<provider_name>Action Network</provider_name>
	<provider_url>https://actionnetwork.org</provider_url>
	
	<html>&amp;lt;link href=&amp;#39;https://actionnetwork.org/css/style-embed-v3.css&amp;#39; rel=&amp;#39;stylesheet&amp;#39; type=&amp;#39;text/css&amp;#39; /&amp;gt;&amp;lt;script src=&amp;#39;https://actionnetwork.org/widgets/v6/petition/banglapetition?format=js&amp;amp;source=widget&amp;#39;&amp;gt;&amp;lt;/script&amp;gt;&amp;lt;div id=&amp;#39;can-petition-area-banglapetition&amp;#39; style=&amp;#39;width: 100%&amp;#39;&amp;gt;&amp;lt;!-- this div is the target for our HTML insertion --&amp;gt;&amp;lt;/div&amp;gt;</html>
	<author_name>PCJ India</author_name>
	<author_url>https://actionnetwork.org/groups/pcj-india</author_url>
	<title>শান্তি ও জলবায়ু ন্যায়ের দাবিতে আজই ঐক্যবদ্ধ হোন! </title>
	<thumbnail_url>https://can2-prod.s3.amazonaws.com/petitions/photos/000/705/951/normal/ChatGPT_Image_Nov_6__2025__05_35_01_PM.png</thumbnail_url>
	<description>অবিলম্বে সার্বত্রিক শান্তি ও ন্যায়সঙ্গত জলবায়ু রূপান্তরের দাবিতে পৃথিবীর সঙ্গে এক সামগ্রিক শান্তিচুক্তিতে আজই আবদ্ধ হোন! আজই আমাদের সংহত হতে হবে— স্থানীয়ভাবে, জাতীয়স্তরে এবং আন্তর্জাতিক স্তরে — যদি আমরা সত্যিই চিরন্তন যুদ্ধবিরতি, সার্বত্রিক নিরস্ত্রীকরণ ও বিশ্বশান্তির পক্ষ নিতে চাই। এরই পাশাপাশি আমাদের সম্পদের সমবণ্টন ও জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধান দাবি করতে হবে। সারা পৃথিবী জুড়ে বেড়ে চলা সামরিকীকরণ প্রতিনিয়ত বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস করছে, যেসব সম্পদ জলবায়ু সংকট মোকাবিলার জন্য সবচেয়ে জরুরি। সীমিত প্রাকৃতিক সম্পদকে “মাগনা উপহার” “অসীম” ভেবে তার নির্বিচার শোষণ ও ধ্বংসসাধন আমাদের এই একমাত্র বাসযোগ্য গ্রহটাকে প্রাত্যহিক ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বপ্রকৃতি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলবার জন্যই “জীবন” নিজেই আজ বিলুপ্তির প্রান্তে এসে ঠেকেছে। আমরা এভাবে তো বাঁচতে পারি না, পারি কি? আমাদের কাছে এই একটাই পৃথিবী আছে, কিন্তু আমরা যেন ভেবে নিয়েছি এর মতো আরও দশটা পৃথিবী মজুত রয়েছে কোথাও। বিশ্বপ্রকৃতিকে ব্যবহারযোগ্য অর্থনৈতিক সম্পদ হিসেবে নয়, আমাদের প্রাথমিক ভিত্তি এবং সৃষ্টিশীলতার উৎস হিসেবে ভাবা শুরু করতে হবে। কাজেই, শক্তির ব্যাপক ব্যবহার কমানোর মধ্যেই অন্তর্নিহিত রয়েছে আমাদের এই মূহুর্তের যৌথ অস্তিত্বের শর্ত। এই শর্তকে সম্ভবপর করে তোলা যায় কেবলমাত্র শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি ও শক্তি-সচেতন জীবনযাপনের মাধ্যমে। আমাদের গড়ে তুলতে হবে এক সম্পদ-বাঁচানো সমাজ। তার জন্য প্রয়োজন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন। এই পরিবর্তন বিশেষভাবে জরুরি তাঁদের জন্য, যাঁরা গ্রামে বা শহরে বাস করেন এবং কৃষি, বনরক্ষা, কারখানা বা পরিষেবা খাতের সঙ্গে যুক্ত। যুদ্ধ মানেই মৃত্যু, আঘাত, উদ্বাস্তুতা, ট্রমা, ধ্বংসপ্রবৃত্তি। যুদ্ধ মানেই কৌমের বাসস্থান, ঘরবাড়ি, পরিকাঠামো এবং প্রাকৃতিক বিনাশ। খনন, দূষণ, বোমা — এই সবই যুদ্ধের নানান ছায়া-প্রচ্ছায়া। যুদ্ধ ডেকে আনে সামরিক পুনরস্ত্রসজ্জা, বানিয়ে তোলে তথাকথিত শত্রুর “ইমেজ”। যুদ্ধ মানুষে-মানুষে বিভেদ রচনা করে। এর বিপ্রতীপে আমরা সার্বত্রিক ও স্থায়ী শান্তি চাই। আমরা আহ্বান জানাচ্ছি — সমস্ত সচেতন মানুষ, নাগরিক ও সংগঠনকে, যাঁরা শান্তি ও ন্যায়ের পক্ষে। আসুন, আমরা মিলেমিশে গড়ে তুলি সংহতির সেতু, যাতে একসঙ্গে কাজ করা যায় জলবায়ু সংকটের সমাধানে। এই পৃথিবীর প্রতিটি প্রাণীর মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রক্ষায় এক হই। খাদ্য নিরাপত্তা ও সম্পদ সংরক্ষণের জন্য একসঙ্গে কাজ করাই আজ আমাদের একমাত্র রাস্তা। যে কোটি কোটি টাকা যুদ্ধের নামে নষ্ট হয়, সেই অর্থ পরিবেশ, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ভরণপোষণের কাজে ব্যয় করা হোক। সমর্থনে: Stockholm Peace Association / Working Group for Peace and Just Climate Change Folk och Fred, Sweden Artists for Peace Fridays for Future – Lund, Malmö, Kenya, Cameroon African Humanitarian Peace and Climate Movement; Fridays for Future Cameroon Peace and Climate Justice, India Fridays for Future Kolkata Fridays for Future India আমাদের সমর্থন জানাতে ডানদিকে আপনাদের সংগঠনের নাম নথিভুক্ত করুন।</description>
	<url>https://actionnetwork.org/petitions/banglapetition</url>
</oembed>